নতুন নামে বদলে যাবে পুরোনো জিমেইল

Date: 2026-01-13
news-banner

নতুন বছরে গুগল এমন এক বদলের কথা ঘোষণা করল, যা আগে করেনি। কখনও নিজের জিমেইল আইডি বদলের কথা ভেবেছেন? হয়তো ভেবেছেন, কিন্তু তা তো করার সুযোগ ছিল না। এর অর্থ নতুন অ্যাকাউন্ট তৈরি করে বদলানো নয়; বহু বছর ধরে ব্যবহৃত ইমেইল আইডি বদলে ফেলা। জিমেইলের ইতিহাসে এমন বদলের কথা এই প্রথম জানাল গুগল।

নতুন এই পরিষেবা চালু হলে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে নিজের পুরোনো ইমেইলের নাম অ্যাট জিমেইল ডটকম ছাড়া বাকি অংশ বদলে নেওয়ার সুবিধা পাওয়া যাবে। বদলে ফেলার পর পুরোনো ও নতুন আইডি দুটোতেই ইমেইল করলে সেই ইমেইলের ঠিকানা হবে একই ইনবক্স। তাই ফোন নম্বর বদলের পরে যেমন সবাইকে জানানোর প্রয়োজন হয়, সেই ঝামেলা থাকল না। অফিসিয়াল জায়গায় পুরোনো ইমেইল আইডি ঠিকঠাক কাজ করবে বদলে যাওয়া জিমেইলে।

আগের জিমেইল আইডি যদি হয় @gmail.com। তাহলে সেই জিমেইল আইডি বদল করলে nameon@gmail.com– এমন হতে পারে। আগে জিমেইল আইডিতে পরিবর্তন আনা যেত না। গ্রাহক প্রয়োজনে নতুন ইমেইল আইডি তৈরি করতেন।

তবে এই বদল নিয়ে ফেসবুকে ইউজারনেম যারা বদলাতে চান, তাদের খুব বেশি আনন্দিত হওয়ার সুযোগ নেই। এই ফিচার সক্রিয় হলে বছরে একবার আর ইমেইলের ইতিহাসে তিনবার এই আইডি বদলানো যাবে। এ ক্ষেত্রে জিমেইল বদলানোর প্রয়োজন হলে তা জেনেবুঝে করতে হবে।

advertisement image

Leave Your Comments

Trending News