বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে শিক্ষার্থীরা ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছেন আধুনিক ও চ্যালেঞ্জিং সব পেশা। তার মধ্যে অন্যতম হলো বিএসসি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটি কেবল একটি ডিগ্রি নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি অত্যন্ত সম্মানজনক ও মর্যাদাপূর্ণ পেশা।
বিশ্বের দিকে তাকালে দেখা যায়, যে দেশ এভিয়েশন ও স্পেস ইন্ডাস্ট্রিতে যত বেশি উন্নত, তারা তত বেশি শক্তিশালী। দীর্ঘদিন ধরে রাশিয়া এই সেক্টরে নেতৃত্ব দিলেও বর্তমানে যুক্তরাষ্ট্র তাদের গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করে চলেছে। NASA, SpaceX, Boeing এবং Airbus-এর মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো আজ মানুষের আকাশ জয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। এই সেক্টরে একজন পেশাজীবী হওয়া মানে নিজেকে ভবিষ্যৎ পৃথিবী নির্মাণের অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা।
একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারের দক্ষতা ও নিষ্ঠার ওপর নির্ভর করে হাজারো মানুষের নিরাপত্তা। তাদের কাজের পরিধি বিশাল।
এয়ারক্রাফট ডিজাইন: নতুন ও আধুনিক আকাশযানের নকশা তৈরি।
ইঞ্জিন মেইনটেন্যান্স: বিমানের ইঞ্জিনের কারিগরি ত্রুটি সমাধান ও নিয়মিত রক্ষণাবেক্ষণ।
সেফটি সিস্টেম: উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করা।
স্যাটেলাইট ও স্পেসক্রাফট: মহাকাশ গবেষণা ও কৃত্রিম উপগ্রহের প্রযুক্তি নিয়ন্ত্রণ।
বাংলাদেশে এই বিশেষায়িত বিষয়ে মানসম্মত পড়াশোনার সুযোগ দিচ্ছে ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট।
যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৩.০০।যেকোনো শিক্ষাবর্ষে পাসকৃত শিক্ষার্থীরা এই কোর্সে আবেদনের সুযোগ পাবেন। অ্যাভিয়েশন সেক্টরে বর্তমানে দক্ষ জনবলের ব্যাপক অভাব রয়েছে, যার ফলে দেশি-বিদেশি এয়ারলাইনস ও প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির বিশাল বাজার তৈরি হয়েছে। নিজেকে প্রযুক্তির উচ্চশিখরে দেখতে চাইলে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হতে পারে আপনার জন্য সেরা সিদ্ধান্ত।
যোগাযোগ: www.uca.edu.bd