৩০ বছরপূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

Date: 2026-01-13
news-banner

সিরাজদীখান উপজেলার আলী আজগর এন্ড আব্দুল্লাহ্ ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই পুনর্মিলনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজটির বিদ্যোৎসাহী সদস্য আবুল হোসেন অপু। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন কলেজটির অন্যতম প্রতিষ্ঠাতা আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, এই কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়। এটি হাজারো আলোকিত মানুষ গড়ার কারখানা। এখান থেকে বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ারসহ দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা তৈরি হয়েছে। 

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে মিলিত হয়ে স্মৃতিচারণ, আড্ডা ও আনন্দ-উল্লাসে মেতে ওঠেন তারা। কলেজ জীবনের হাসি-কান্না, সংগ্রাম ও সাফল্যের গল্পে পুরো পরিবেশ হয়ে ওঠে আবেগঘন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলী আজগর এন্ড আব্দুল্লাহ্ ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত শিক্ষা সচিব ও কলেজের গভর্নিং বডির সভাপতি তাহিয়াত হোসেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।

advertisement image

Leave Your Comments

Trending News