‘দে দে পেয়ার দে-২’ ছবিসহ এ সপ্তাহে ওটিটিতে আরও যা থাকছে

Date: 2026-01-11
news-banner

চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে নানা ভাষা ও ঘরানার কিছু আলোচিত সিনেমা ও ওয়েব সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর–

জি ফাইভ বাংলা
৯ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ বাংলায় মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। আবীর চট্টোপাধ্যায় ও কাজী নওশাবা আহমেদের অভিনয়ে নির্মিত এই সিনেমার গল্প জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদার ধাঁধা ও রহস্যের আবহে এগোয়। পরিবারের শিকড়ের সন্ধানে কলকাতায় আসা বাংলাদেশি তরুণী সাবা এক রহস্যময় ধাঁধার মুখোমুখি হয়, যার সমাধানে তাঁর পাশে দাঁড়ায় তোপসে। এগিয়ে যায় গল্প। 

হইচই
গতকাল ৯ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে বাংলা সিরিজ ‘কালরাত্রি ২’। সৌমিতৃষা কুণ্ডু, দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র ও রাজদীপ গুপ্ত অভিনীত এই সিজনে একের পর এক খুনকে ঘিরে তৈরি হয় রহস্য। প্রতিটি হত্যাকাণ্ডের সঙ্গে দেবীর উপস্থিতি নতুন প্রশ্ন তোলে সে কি খুনি, নাকি গভীর কোনো ষড়যন্ত্রের শিকার?

নেটফ্লিক্স
গত ৮ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘হিজ অ্যান্ড হারস’। টেসা থম্পসন, জন বার্নথাল ও পাবলো শ্রাইবার অভিনীত এই মনস্তাত্ত্বিক থ্রিলারটি অ্যালিস ফিনির উপন্যাস অবলম্বনে নির্মিত। এক নারীর নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নামে দীর্ঘদিন আলাদা থাকা এক দম্পতি–যাদের একজন গোয়েন্দা, অন্যজন সাংবাদিক।

এ ছাড়া ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘দে দে পেয়ার দে ২’। অজয় দেবগন, রাকুল প্রীত সিং ও আর মাধবনের অভিনয়ে বয়সের ব্যবধানকে কেন্দ্র করে প্রেম, পরিবার ও দ্বন্দ্বের গল্প তুলে ধরা হয়েছে এতে।

প্রাইম ভিডিও
আগামী ১১ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে আসছে বহুল আলোচিত ইংরেজি সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার ২’। টম হিডলস্টন, অলিভিয়া কোলম্যান ও ডিয়েগো ক্যালভা অভিনীত এই সিজনে আট বছর পর আবার বিপজ্জনক গুপ্তচর জগতে জড়িয়ে পড়ে হোটেল ম্যানেজার জোনাথন পাইন। বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রে ভরা এক ইঁদুর-বিড়াল খেলায় এগোয় গল্প।

advertisement image

Leave Your Comments

Trending News