আউশকান্দিতে আন্ডারপাসের দাবি গউছ, কিবরিয়া ও শাহজাহানের

Date: 2026-01-07
news-banner

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি থেকে নিলাম বাজার পর্যন্ত কিবরিয়া রোডের সংযোগস্থল আউশকান্দি বাজারের ঝুঁকিপূর্ণ প্রবেশদ্বারে আন্ডারপাস নির্মাণের দাবি তুলেছেন আসন্ন নির্বাচনের তিন প্রার্থী।

এই দাবিতে গতকাল উপজেলার ১০টি গ্রামের ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধনে অংশ নেন এই তিন হেভিওয়েট প্রার্থী। 
আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক  রোমান আহমদের পরিচালনায়, বিশিষ্ট মুরব্বি শানুর মিয়ার সভাপতিত্বে এতে অংশ নেন হবিগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, হবিগঞ্জ-১ আসনের প্রার্থী রেজা কিবরিয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলী। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান (পিয়ারা), সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, আউশকান্দি র প উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার, নবীগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি শাহ্‌ সুলতান আহমেদ, ইউপি বিএনপির সভাপতি শাহ্‌ এবাদুর রহমান দারা, আব্দুল হামিদ নিকছন, ব্যবসায়ী দুদু মিয়া চৌধুরী, সাংবাদিক এম মুজিবুর রহমান, আব্দুল কাইয়ূম, কারি আরজু মিয়া, আবুল খয়ের, রুহেল মিয়া, আরশ মিয়া, এনামুল মিয়া প্রমুখ। 

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন তারা। তাই ন্যায্য দাবিতে কোনো ভেদাভেদ নেই। ড. রেজা কিবরিয়া বলেন, তিনি আশাবাদী, কর্তৃপক্ষ এখানকার মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করবে। মহাসড়কের এই অংশে একটি আন্ডারপাস জরুরি।
জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান আলী বলেন, জনসেবায় কোনো ভেদাভেদ নেই। রাজনৈতিক প্রতিযোগিতা হবে জনসেবায় কে কত বেশি অবদান রাখতে পারে।

advertisement image

Leave Your Comments

Trending News