ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে জানানো হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যে সব ধরনের বিরোধ সমাধানের জন্য কূটনীতি এবং সংলাপকে প্রাধান্য দেওয়া উচিত। একই সঙ্গে জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলো মেনে চলার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।
প্রসঙ্গত, গত শনিবার ভোরে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে ভেনেজুয়েলায়র প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।