চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে রংপুর

Date: 2026-01-07
news-banner

বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের লড়াই আজ। রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস দুই দলই পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে রয়েছে। এই ম্যাচে টসভাগ্যে জিতেছে রংপুর রাইডার্স। আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

রংপুর রাইডার্সের বিপক্ষে একাদশে দুইটি পরিবর্তন এনেছে চট্টগ্রাম রয়্যালস। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও মির্জা তাহির বেগ। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান নাওয়াজ ও আবু হায়দার রনি। তবে একাদশে কোন পরিবর্তন নেই রংপুরের।

রংপুর রাইডার্স: কাইল মেয়ার্স, লিটন দাস, তাওহীদ হৃদয়, ডেভিড মালান, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান, আলিস আল ইসলাম, মুস্তাফিজুর রহমান, আকিফ জাভেদ এবং রাকিবুল হাসান।

চট্টগ্রাম রয়্যালস: নাঈম শেখ, অ্যাডাম রসিংটন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, হাসান নাওয়াজ, আসিফ আলী, শেখ মেহেদী, আমের জামাল, তানভির ইসলাম, শরিফুল ইসলাম এবং আবু হায়দার রনি।

advertisement image

Leave Your Comments

Trending News