সিলেটের একাদশে মঈন আলী, নোয়াখালীতে নবি-সৌম্য

Date: 2026-01-05
news-banner

বিপিএলে টানা তিন হারের বৃত্ত থেকে বের হতে মরিয়া নোয়াখালী এক্সপ্রেস। জয়ের খোঁজে একাদশে বড় পরিবর্তন এনে সিলেট টাইটান্সের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলি।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা নোয়াখালীর জন্য এটি ঘুরে দাঁড়ানোর মিশন। অন্যদিকে ঘরের মাঠে পাঁচ ম্যাচে দুই জয় নিয়ে টেবিলের চার নম্বরে থাকা সিলেট নামছে নিজেদের তৃতীয় জয়ের লক্ষ্যে।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই দলই একাদশে এনেছে পরিবর্তন। সিলেটের হয়ে আজ মাঠে নামছেন তারকা ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন হযরতউল্লাহ জাজাই। এছাড়া রাহাতুল ফেরদৌসের বদলে একাদশে এসেছেন তৌফিক খান তুষার।

অন্যদিকে জয়ে ফিরতে একাদশে চারটি পরিবর্তন এনেছে নোয়াখালী। দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি ও সৌম্য সরকার। এছাড়া মুনিম শাহরিয়ার ও আবু জায়েদ রাহিকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন মাজ সাদাকাত, সাব্বির হোসেন, জাকের আলি অনিক ও রেজাউর রহমান রাজা।

সিলেট টাইটান্স: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মঈন আলী, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব, আজমতউল্লাহ ওমারজাই, ইথান ব্রুকস, তৌফিক খান তুষার, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ ও মোহাম্মদ আমির।

নোয়াখালী এক্সপ্রেস: হায়দার আলি (অধিনায়ক), মোহাম্মদ নবি, হাবিবুর রহমান সোহান, সৌম্য সরকার, মুনিম শাহরিয়ার, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), জহির খান, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, আবু জায়েদ রাহি ও বিলাল সামি।

advertisement image

Leave Your Comments

Trending News