দুই যুগ পর ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার সিকুয়েল!

Date: 2026-01-05
news-banner

বলিউডের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল পারিবারিক চলচ্চিত্র ‘কাভি খুশি কাভি গাম’ মুক্তির দুই যুগ পর আসতে চলেছে এর সিকুয়েল। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত করণ জোহর পরিচালিত এই ছবিটি দর্শকপ্রিয়তার পাশাপাশি বক্স অফিসেও ব্যাপক সাফল্য অর্জন করেছিল। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশান ও কারিনা কাপুর খানের মতো তারকাদের অভিনয়ে সিনেমাটি আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল।

দীর্ঘ বিরতির পর ‘কাভি খুশি কাভি গাম’-এর সিকুয়েল নির্মাণের পরিকল্পনা করছেন করণ জোহর নিজেই। জানা গেছে, এটি পরিচালনা করবেন করণ জোহর এবং ছবিটি হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের অষ্টম পরিচালিত চলচ্চিত্র। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো– প্রথম পর্ব যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হলেও সিকুয়েলটি নির্মিত হবে করণের নিজস্ব প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের ব্যানারে।

পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র মতো রোমান্টিক কমেডি ঘরানার ছবির পর করণ জোহর এবার আবারও ফিরছেন পারিবারিক ড্রামার গল্পে। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই ছবিটি করণ জোহরের এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রজেক্টগুলোর একটি হতে যাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝিতে ছবিটির প্রি-প্রোডাকশন শুরু হবে এবং একই বছরের শেষের দিকে শুটিং শেষ করার লক্ষ্য রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে থাকবেন দুজন নায়ক ও দুজন নায়িকা। খুব শিগগিরই কাস্টিং প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। ছবিটির সম্ভাব্য নাম ‘কাভি খুশি কাভি গাম ২’ হলেও এখনও আনুষ্ঠানিকভাবে নাম চূড়ান্ত করা হয়নি। করণ জোহর বা ধর্মা প্রোডাকশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

উল্লেখ্য, করণ জোহরের পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আল বিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং সর্বশেষ ‘রকি অর রানি কি প্রেম কাহানি’। ‘কাভি খুশি কাভি গাম’র সিকুয়েল নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল।

advertisement image

Leave Your Comments

Trending News