সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত

Date: 2026-01-05
news-banner

সিলেট ও আশপাশের এলাকায় ভোররাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। আজ সোমবার ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, ভোর ৪টা ৪৭ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাওয়ে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

এর আগে গত ২৫ ডিসেম্বর সিলেটে ভূমিকম্প হয়। 

স্থানীয়রা জানান, আজ ভোরে সিলেটের সব জায়গায় ভূমিকম্প অনুভূত হয়নি। নগরীর আম্বরখানাসহ কয়েকটি এলাকা এবং সিলেট জেলার জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলায় কম্পন অনুভূত হয়। 

সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সজীব হোসেইন জানান, ঢাকা থেকে রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

advertisement image

Leave Your Comments

Trending News