চট্টগ্রাম বন্দরে ২ লাইটারেজ জাহাজে সংঘর্ষ

Date: 2026-01-04
news-banner

চট্টগ্রাম বন্দরে দুটি লাইটারেজ জাহাজের সংঘর্ষ হয়েছে। এতে লোহার রড তৈরির কাঁচামাল (স্ক্র্যাপ) বোঝাই একটি জাহাজ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার গভীর রাতে কর্ণফুলী নদীর মাঝিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, শনিবার গভীর রাতে দুটি লাইটারেজ জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আবুল খায়ের গ্রুপের জাহাজ এমভি টিটু-এইটু সামান্য কাত হয়ে যায়। তবে জাহাজের সামান্য ক্ষতি হলেও পণ্যের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একপাশ কাত হয়ে থাকা অবস্থায় জাহাজ থেকে স্ক্র্যাপ খালাস চলছে। সেটি বর্হিনোঙ্গর থেকে স্ক্র্যাপ নিয়ে খালাসের জন্য মাঝিরঘাট এসেছিল।

দুর্ঘটনার পর জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন বলেও জানান তিনি।

advertisement image

Leave Your Comments

Trending News