টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠালো ঢাকা

Date: 2026-01-04
news-banner

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রাইডার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন।

রংপুর রাইডার্স তাদের আগের ম্যাচের তুলনায় দুইটি পরিবর্তন করেছে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস দলে এনেছে তিনটি পরিবর্তন। ঢাকার হয়ে আজকের ম্যাচে মাঠে নেমেছেন আফগান তারকা ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।

ঢাকা ক্যাপিটালসের একাদশ: রাহমাতউল্লাহ গুরবাজ, সাইফ হাসান, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন, সাব্বির রহমান, নাসির হোসেন, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও জিয়াউর রহমান।

রংপুর রাইডার্সের একাদশ: ডেভিড মালান, লিটন দাস, তাওহীদ হৃদয়, কাইল মেয়ার্স, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), অ্যালিস আল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আকিফ জাভেদ ও রাকিবুল হাসান।

advertisement image

Leave Your Comments

Trending News