বেতন না পেয়ে বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল

Date: 2026-01-04
news-banner

জাতীয় দলের ডিফেন্ডার তারিক কাজীর পর এবার একই কারণে ক্লাব ছাড়লেন ব্রিটিশ বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেল। বকেয়া বেতন না পাওয়ার অভিযোগে কিংসের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের সাবেক এই ফুটবলার। শনিবার ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন কিউবা নিজেই।

বড় আশা নিয়ে তিন বছরের চুক্তিতে বাংলাদেশে এসেছিলেন কিউবা মিচেল। কিন্তু অভিজ্ঞতার ঝুলিটা সুখকর হলো না। ফেসবুক পোস্টে তিনি জানান, প্রায় ৬ মাস ধরে বসুন্ধরা কিংসের হয়ে দলের সঙ্গে থাকলেও কোনো পারিশ্রমিক পাননি তিনি। দীর্ঘ সময় বেতনহীন থাকায় একপ্রকার বাধ্য হয়েই চুক্তি বাতিলের পথ বেছে নিতে হয়েছে তাকে।

ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের যুব দল থেকে আসা এই মিডফিল্ডারকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। যদিও শুরুর দিকে মাঠে পর্যাপ্ত পরিমাণে খেলা হয়নি তার। মাঠের সেই হতাশার সঙ্গে যুক্ত হয় আর্থিক অনিশ্চয়তা। সব মিলিয়ে বাংলাদেশে নিজের অধ্যায়ের ইতি টানলেন তিনি। এর আগে একই অভিযোগ এনে বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন ডিফেন্ডার তারিক কাজী।

advertisement image

Leave Your Comments

Trending News