জনবহুল স্থানে বিলবোর্ড স্থাপনের পরামর্শ

Date: 2026-01-03
news-banner

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে স্পষ্ট ধারণা দিতে নগর ও শহরাঞ্চলের জনবহুল স্থানে ডিজিটাল ও ম্যানুয়াল বিলবোর্ড স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সারাদেশের সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, প্যানেল মেয়র ও প্রশাসকদের এই পরামর্শ দেওয়া হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকরা সশরীরে অংশ নেন, অন্যরা যুক্ত ছিলেন অনলাইনে। সভায় আরও অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এবং স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। মোট ১২টি সিটি করপোরেশন এবং ৩৩০টি পৌরসভার প্রশাসকরা এই সভায় উপস্থিত ছিলেন। তথ্য সচিব মাহবুবা ফারজানা জানান, বিভিন্ন স্থানে তথ্যচিত্র প্রদর্শন, উঠান বৈঠক ও আলোচনার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলছে।

advertisement image

Leave Your Comments

Trending News