জালিয়াতির অভিযোগে ২ ভূমি কর্মকর্তা কারাগারে

Date: 2026-01-03
news-banner

ভূমি জালিয়াতির অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাবেক কানুনগো মো. তফিকুর রহমান ও মাধবপাশা ইউনিয়নের সাবেক তহশিলদার আব্দুল বারেককে কারাগারে প্রেরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বরিশালের অতিরিক্ত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তাদের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেছেন বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের বাসিন্দা শেখ শামীম। 

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মাসুদ জানান, তফিকুর ও বারেক বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেছিলেন। বিচারক তাদের জামিন না মঞ্জুর করেন। পরে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। অভিযুক্তরা বাবুগঞ্জের হিজলা মৌজার বিএস ৫০৭ নং দাগের ৪০ শতাংশ জমি জালিয়াতি করে জনৈক বাবুল জমাদ্দারের নামে খতিয়ান দেয়। বাবুল ওই জমি আকিজ গ্রুপের কাছে বিক্রি করেছে। জমি মালিক শেখ শামীম মোট ১২ জনের বিরুদ্ধে জালিয়াতি মামলা করেছেন।

advertisement image

Leave Your Comments

Trending News