সংসদ নির্বাচনে বাসদের ৪১ প্রার্থী লড়ছেন যেসব আসনে

Date: 2026-01-03
news-banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসদের ‘মই’ প্রতীকে মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার বাসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় ছিল। 

মনোনয়নপত্র জমা দেওয়া বাসদের প্রার্থীরা হচ্ছেন- আব্দুল কুদ্দুস (রংপুর-৩), জনার্দন দত্ত নান্টু (খুলনা-৩), অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ (জয়পুরহাট-১), প্রকৌশলী শম্পা বসু (মাগুরা-১), ডা. মনীষা চক্রবর্ত্তী (বরিশাল-৫), খালেকুজ্জামান লিপন (ঢাকা-১৩), আবু নাঈম খান বিপ্লব (নারায়ণগঞ্জ-৫), আল কাদেরী জয় (চট্টগ্রাম-১১), আসাদুল ইসলাম (ঝিনাইদহ-২), দিলরুবা নূরী (বগুড়া-৬), কিবরিয়া হোসেন (দিনাজপুর-৩), শেখ মো. আব্দুল খালেক (কুড়িগ্রাম-৪), মমিনুল ইসলাম (রংপুর-৫), অ্যাডভোকেট আনোয়ার হোসেন (সিরাজগঞ্জ-৬), মাসুদ আহমেদ (কিশোরগঞ্জ-১), আব্দুল কাইয়ুম (গাজীপুর-২), জাকির হোসেন (ঢাকা-৪), সেলিম মাহমুদ (নারায়ণগঞ্জ-৪), মজিবুর রহমান ফরিদ (হবিগঞ্জ-৪), মিলন মন্ডল (লক্ষ্মীপুর-৪), মালেক মনসুর (ফেনী-৩), অ্যাডভোকেট আব্দুল হাকিম (দিনাজপুর-৬), কালিপদ সরকার (নওগাঁ-৩), আব্দুল্লাহ আল মামুন (সিরাজগঞ্জ-২), অ্যাডভোকেট মীর নাজমুল ইসলাম শাহীন (কুষ্টিয়া-৩), ইমরান খান (যশোর-২), অ্যাডভোকেট তারিকুল ইসলাম (বরিশাল-২), আশিকুল ইসলাম পিয়াল (গাজীপুর-৩), কামরুন্নাহার সাথী (কুমিল্লা-৬), আশরাফ চিশতি (কুমিল্লা-৮), লোকমান আহমেদ (হবিগঞ্জ-২), অ্যাডভোকেট আবুল হাসান (মৌলভীবাজার-৪), প্রণব জ্যোতি পাল (সিলেট-১), বিল্লাল হোসেন (লক্ষ্মীপুর-১), সৈয়দ হারুন (ঢাকা-১৮), ওবায়দুল্লাহ (মুন্সিগঞ্জ-২), সোলায়মান চৌধুরী (চট্টগ্রাম-৬), আমিনুল ইসলাম পাপন মুন্সি (মাদারীপুর-৩), আজমল জিহাদ (বরিশাল-৩), মজিবুর হাওলাদার (ঢাকা-৩) ও সৈয়দ নাজেশ আফরোজ নয়ন (বরগুনা-২)

বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এক বিবৃতিতে বলেন, মনোনয়নপত্র জমা হলেও এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জনমনে শঙ্কা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও অস্থিতিশীল। অবৈধ অস্ত্র উদ্ধারে তেমন অগ্রগতি নাই। নির্বাচনে টাকার খেলা, পেশি শক্তি, সাম্প্রদায়িকতা-আঞ্চলিকতা ও প্রশাসনিক কারসাজিমুক্তভাবে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

advertisement image

Leave Your Comments

Trending News