বিইউবিটিতে ‘ডাটা সায়েন্স’ ও ‘এমএসসি ইন সিএসই’ চালুর অনুমোদন

Date: 2026-01-03
news-banner

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) বিএসসি ইন ডাটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রাম চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 

এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জানুয়ারি সেশন থেকেই এই প্রোগ্রামগুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

এতে বলা হয়, বর্তমান বিশ্বের প্রযুক্তিগত বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদাকে সামনে রেখে এই প্রোগ্রামগুলো সাজানো হয়েছে। ‘বিগ ডাটা’, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং এবং উচ্চতর গবেষণায় শিক্ষার্থীদের দক্ষ করে তোলাই এই নতুন কারিকুলামের মূল লক্ষ্য। যারা ডাটা সায়েন্সের বিশাল জগতে নিজেদের ক্যারিয়ার গড়তে চান কিংবা মাস্টার্স ডিগ্রির মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাদের জন্য বিইউবিটি এখন এক আদর্শ গন্তব্য।

বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বলেন, সময়ের প্রয়োজনে এই যুগোপযোগী প্রোগ্রাম দুটি চালুর মাধ্যমে বিইউবিটি শিক্ষা ও গবেষণায় আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আধুনিক প্রযুক্তি শিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে নিজেকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো ইন্ডাস্ট্রি-রেডি গ্র্যাজুয়েট তৈরি করা। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে।

advertisement image

Leave Your Comments

Trending News