অল্প বয়সে বিয়ে নিয়ে মালাইকার উপলব্ধি, দিলেন সতর্কবার্তা

Date: 2026-01-03
news-banner

বলিউডের মডেল ও নৃত্যশিল্পী মালাইকা অরোরা খান গত কয়েক বছর ধরে নানা কারণে আলোচনায় ছিলেন। বিশেষ করে, বলিউড অভিনেতা আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনে বহুবার শিরোনামে এসেছেন তিনি। এবার বিয়ে ও বিয়ের বয়স নিয়ে মুখ খুললেন ‘আইটেম কুইন’ মালাইকা।

মালাইকা জানান, অল্প বয়সে বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা তার জীবনের একটি ভুল ছিল। অভিনত্রীর এই কথা নিয়ে কেউ সমালোচনা করছেন আবার কেউ বলছেন মালাইকা যেন নতুন প্রজন্মের মেয়েদের জন্য এক ধরনের সতর্কবার্তা দিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, ‘কম বয়সে বিয়ে করার মতো ভুল আর কিছু নেই। জীবনকে উপভোগ করা উচিত। হ্যাঁ, বিয়ের পরেও জীবনে ভালো সময় আসে, অনেক ভালো ঘটনা ঘটে। যেমন, আমি খুব তাড়াতাড়ি সন্তানের মা হতে পেরেছি, যা অবশ্যই একটি ভালো অভিজ্ঞতা। কিন্তু তার মানে এই নয় যে বিয়েই জীবনের সবকিছু। বরং নিজের পায়ের তলার মাটি শক্ত করা উচিত।’

চলচ্চিত্র ব্যক্তিত্ব আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘ সময় অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা। তবে প্রায় এক বছর আগে সেই সম্পর্কও ভেঙে যায়। বিয়ে ও সম্পর্ক নিয়ে এখন আর কোনো আফসোস নেই তাঁর।

এই মুহূর্তে বিয়ে করতে চান না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মালাইকা। তিনি বলেন, ‘বিয়ে করেও দেখেছি, সম্পর্কে থেকেও দেখেছি। বিয়ে খারাপ-তা নয়, তবে এই মুহূর্তে বিয়ে আমার জন্য নয়।’

দ্বিতীয়বার বিয়ে না করেও নিজের জীবন নিয়ে ভালো আছেন মালাইকা। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে ফের বিয়ের কথা ভাবতে পারেন বলেও জানিয়েছেন তিনি। 

সূত্র: আনন্দবাজার অনলাইন

advertisement image

Leave Your Comments

Trending News