ওমরজাইয়ের ফিফটিতে চ্যালেঞ্জিং পুঁজি সিলেটের

Date: 2026-01-03
news-banner

টপ অর্ডারের ব্যর্থতা ও মাঝপথে মন্থর ব্যাটিংয়ের পরও সিলেটকে বড় পুঁজি এনে দিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই। আফগান এই অলরাউন্ডারের ফিফটিতে ভর করে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে সিলেট টাইটান্স। সিলেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে এই সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। 

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দলীয় ১৫ রানে সালমান মির্জার বলে সাব্বির রহমানের দুর্দান্ত ক্যাচে ফেরেন ওপেনার রনি তালুকদার (৭ বলে ১১)। তিনে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। তাসকিন আহমেদের বলে মাত্র ৬ রানেই সাজঘরে ফেরেন তিনি। ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দল।

তৃতীয় উইকেটে সাইম আইয়ুব ও পারভেজ হোসেন ইমন ৬৪ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে রান তোলার গতি ছিল বেশ মন্থর। ৩৪ বলে ২৯ রান করে সাইম ফিরলে এই জুটি ভাঙে। এরপর ইমন কিছুটা হাত খুলে খেলার চেষ্টা করেন। আউট হওয়ার আগে ৩২ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়া আফিফ হোসেন ১১ বলে ১৩ রান করে বোল্ড হন।

শেষ দিকে ঢাকার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন ওমরজাই। মাত্র ২৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন তিনি।  তার এই ক্যামিও ইনিংসেই বড় সংগ্রহের পথে ফেরে সিলেট। সঙ্গে ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন ইথান ব্রুকস।

advertisement image

Leave Your Comments

Trending News