‘নতুন বছরে কপালের টিপটা যাতে মাঝখানে ঠিকঠাক পরতে পারি’

Date: 2026-01-03
news-banner

নতুন আশা আর প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে আরও একটি নতুন বছর। ইংরেজি ২০২৬ সালের প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন দেশের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীরা। কেউ লিখেছেন মজার রেজল্যুশন, কেউ আবার দিয়েছেন জীবনের গভীর উপলব্ধির বার্তা। দেখে নেওয়া যাক—নতুন বছরে তারকারা কে কী চাইলেন।

ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি নতুন বছরের রেজল্যুশন জানিয়ে লিখেছেন, ‘নতুন বছরের রেজল্যুশন—কপালের টিপটা যাতে মাঝখানে ঠিকঠাক পরতে পারি। ২০২৬, স্বাগতম জাদুর শহরে।’ 

M5ozCf0.jpeg

সাদা পোশাক আর হাতে সাদা গোলাপ নিয়ে অভিনেত্রী সায়রা আকতার জাহান ফেসবুকে লিখেছেন এক আবেগঘন বার্তা। তিনি লিখেছেন, ‘যে জিনিসটা তোমার মনকে ভালোবাসায় ভরিয়ে দেয়, যত্নে আগলে রাখে, নিরাপদ বোধ করায়, জীবন্ত করে তোলে আর মনে শান্তি আনে—২০২৬ সালে সেটাকেই আঁকড়ে ধরো, সেটার দিকেই ছুটে চলো। শুভ নববর্ষ।’ 

সংগীতশিল্পী সাবরিনা পড়শী নতুন বছরের সকালে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ সকাল, ২০২৬ ভালো কাটুক সবার।’ পোস্ট দেওয়ার চার ঘণ্টার মধ্যেই এতে রিঅ্যাক্ট পড়ে ১০ হাজারের বেশি এবং মন্তব্য জমা হয় প্রায় দুই হাজার, যা তাঁর জনপ্রিয়তারই প্রমাণ।

অন্যদিকে, হাতে লাল গোলাপ নিয়ে অভিনেত্রী এলিনা শাম্মী ফেসবুকে সংক্ষিপ্তভাবে লিখেছেন, ‘শুভ নববর্ষ।’ ছোট্ট এই শুভেচ্ছাতেও ছিল নতুন বছরের উষ্ণতা আর ইতিবাচক বার্তা।

সব মিলিয়ে নতুন বছরে তারকাদের চাওয়ার তালিকায় যেমন আছে হালকা রসিকতা, তেমনি আছে ভালোবাসা, শান্তি আর সবার জন্য সুন্দর সময়ের প্রত্যাশা।

advertisement image

Leave Your Comments

Trending News