কনুই ব্যথা বা টেনিস এলবো: কারণ ও নিরাময়

Date: 2025-12-31
news-banner

টেনিস এলবো হলো কনুইয়ের এমন একটি দীর্ঘমেয়াদি অবস্থা, যার কারণে ব্যথার সৃষ্টি হয় এবং হাত দুর্বল হয়ে পড়ে। এটি যে কেবল টেনিস খেলোয়াড়দের হয় তা নয়; রাজমিস্ত্রি, পাইপলাইনের মিস্ত্রি বা নিয়মিত হাত ব্যবহার করে কাজ করেন এমন যে কারও হতে পারে।
কারণ ও লক্ষণ: সঠিক কারণ নিশ্চিতভাবে জানা না গেলেও ধারণা করা হয়, কনুইয়ের হিউমেরাস হাড়ের সঙ্গে সংযুক্ত পেশি আংশিক ছিঁড়ে গেলে বা হাড়ের অস্থির আবরণে প্রদাহ সৃষ্টি হলে এ ব্যথা হয়। ব্যথার লক্ষণ মূলত কনুইয়ের বাইরের পাশ থেকে শুরু হয়ে কবজি পর্যন্ত ছড়িয়ে পড়ে। হাত চিত করে কোনো কিছু ধরতে গেলে বা মুঠো করতে গেলে ব্যথার তীব্রতা বেড়ে যায়। কখনও কখনও হাত এতটাই শক্তিহীন মনে হয় যে ভারী কিছু ধরতে গেলে হাত থেকে পড়ে যেতে পারে।

শনাক্ত করার উপায়: কনুই সোজা করে 
কবজি উপুড় করা অবস্থায় যদি কবজি ভাঁজ করার চেষ্টা করা হয় এবং তাতে তীব্র ব্যথা অনুভূত হয়, তবে এটি টেনিস এলবোর লক্ষণ হতে পারে।
চিকিৎসা পদ্ধতি: প্রাথমিক চিকিৎসায় কনুইকে নির্দিষ্ট সময় বিশ্রাম দেওয়া প্রয়োজন। গরম সেঁক, কাস্ট বা স্প্লিন্ট ব্যবহার এবং ক্ষেত্রবিশেষে শর্ট ওয়েভ ডায়াথার্মি বা আলট্রাসাউন্ড থেরাপি কার্যকর হতে পারে। ব্যথা নিরাময়ের জন্য চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করা যায়। তবে যদি সমস্যা অনেক বেশি জটিল আকার ধারণ করে, তবে দীর্ঘমেয়াদি মুক্তির জন্য অপারেশনের প্রয়োজন হতে পারে।
লেখক: বিশেষজ্ঞ চিকিৎসক।

advertisement image

Leave Your Comments

Trending News