মেক্সিকোর প্রেসিডেন্টকে যৌন হেনস্তা

Date: 2025-12-31
news-banner
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমকে জনসমক্ষে এক মাতাল ব্যক্তি যৌন হেনস্তা করেছে। এ ঘটনা দেশটির নারীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। অনেক নারী এ ঘটনায় নিজেদের ভয় ও নিত্যদিনের অভিজ্ঞতার প্রতিচ্ছবি খুঁজে পেয়েছেন।
গত ৪ নভেম্বর মেক্সিকো সিটিতে একটি জমায়েতের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এক মাতাল ব্যক্তি পেছন থেকে এসে প্রেসিডেন্ট শেনবাউমকে জাপটে ধরার চেষ্টা করে এবং তাঁর ঘাড়ে চুমু দিতে উদ্যত হয়। প্রেসিডেন্ট দ্রুত লোকটির হাত সরিয়ে দেন এবং তাঁর একজন সহকারী সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন। পরে ওই লোককে আটক করা হয় এবং পরদিন ক্লদিয়া ঘোষণা করেন, তিনি এর বিরুদ্ধে মামলা করবেন। নিজের প্রতিদিনের সংবাদ সম্মেলনে ক্লদিয়া শেনবাউম দৃঢ়তার সঙ্গে বলেন, ‘এটি এমন এক অভিজ্ঞতা, যা আমি একজন নারী হিসেবে অনুভব করেছি।’ 
advertisement image

Leave Your Comments

Trending News