হ্যাং সমস্যায় যা করবেন

Date: 2025-12-31
news-banner

স্মার্ট ডিভাইসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের তেমন বিকল্প নেই। কিন্তু মাঝেমধ্যে এই অ্যান্ড্রয়েড ডিভাইসে বেশ কিছু সমস্যা দৃশ্যমান হয়। অনেক সমস্যার মধ্যে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত ডিভাইস হ্যাং হওয়া। কয়েকটি পরামর্শ অনুসরণ করলে সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। 

তার আগে জানতে হয়, কী সমস্যায় ডিভাইস হ্যাং হয়। অ্যান্ড্রয়েড সিস্টেমের ডিভাইস হ্যাং হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে সামনে এসেছে ডিভাইসের স্পেসে বিরূপ চাপ তৈরি। যখন একই সময়ে বেশ কিছু অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয়, তখন প্রয়োজনের তুলনায় মেমোরি কম হলে হ্যাং সমস্যা তৈরি হয়।

যদি মেমোরি কার্ড বা এক্সটার্নাল মেমোরির বদলে এতে ইন্টারনাল মেমোরিতে অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করা হলে এবং অপর্যাপ্ত রম-এর কারণে ডিভাইস হ্যাং হতে পারে। অনেক দিন ধরে যদি কুকিজ, ক্যাশ ও লগ ফাইলস ঠিকমতো পরিষ্কার না করা হয়, তাহলে এসব ফাইল মেমোরি জ্যাম করে ডিভাইস হ্যাং করে ফেলে। ডিভাইসের ধীরগতির এটিও বড় কারণ। 

অন্যদিকে, ডিভাইসে মেমোরির তুলনায় অপেক্ষাকৃত ভারী ও বড় অ্যাপ্লিকেশন ও গেম খেললে যে কোনো ডিভাইস হ্যাং হতে পারে।

সমাধানে যা করবেন

ডিভাইসে কিছু ইনস্টল করার প্রয়োজন হলে তা মেমোরি কার্ডে করতে হবে, অর্থাৎ ডিভাইসের মেমোরিকে যতটুকু সম্ভব ফাঁকা রাখতে হবে। যেসব অ্যাপ কম ব্যবহার করা হয়, যেসব আনইনস্টল করে র‌্যামের ওপর বাড়তি চাপ কমাতে হবে। ডিভাইসের মেমোরিতে যদি জায়গা কম থাকে, সে ক্ষেত্রে ভারী কোনো অ্যাপ্লিকেশন চালানো থেকে বিরত থাকতে হবে।

advertisement image

Leave Your Comments

Trending News