সূর্যের আলো না থাকলেও যেভাবে জামাকাপড় শুকাবেন

Date: 2025-12-31
news-banner

গত কয়েক দিন ধরে দেশের প্রায় সব জেলায় তীব্র শীত পড়ছে। এই সময়ে সূর্যের দেখা তো মিলছেই না, বরং সারা দিন কুয়াশায় অন্ধকার হয়ে থাকে প্রায়। শীতের এই সময়ে অন্যতম একটি চ্যালেঞ্জ জামাকাপড় ধোয়া। শুরুর কাজটা সহজ হলেও আটকা পড়তে হয় কাপড় শুকাতে গিয়ে।

ঠাণ্ডা আবহাওয়া, সূর্যের আলোর অভাব ও উচ্চ আর্দ্রতার কারণে কাপড় শুধু এক-দুই দিন নয়, কখনো কখনো তিন-চার দিনও ভেজা থাকে জামাকাপড়। এর ফলে কাপড়ে একটি অদ্ভুত, স্যাঁতসেঁতে গন্ধ হয়, যা পরতে অস্বস্তিকর লাগে।

এই সমস্যাটি মানসিক চাপ আরো বাড়িয়ে তোলে। বিশেষ করে ছোট বাচ্চাদের বা কর্মজীবী মানুষদের ক্ষেত্রে এটি আরো সমস্যা হয়ে দাঁড়ায়।

তবে আপনার বাড়িতে ড্রায়ার না থাকলেও চিন্তার কোনো কারণ নেই। কিছু সহজ ঘরোয়া উপায় অবলম্বন করে শীতকালেও দ্রুত এবং গন্ধমুক্তভাবে কাপড় শুকাতে পারেন।

এই পদ্ধতিগুলোর জন্য খুব বেশি পরিশ্রম বা দামি সরঞ্জামের প্রয়োজন হয় না। কাপড় দ্রুত শুকিয়ে সতেজ রাখার জন্য শুধু সঠিক পদ্ধতিটি জানা প্রয়োজন।

তাই, এই শীতে কাপড় শুকানো নিয়ে যদি সমস্যায় পড়েন, তবে আর চিন্তা করার কারণ নেই। রইল কিছু সহজ ও কার্যকর টিপস। চলুন, জেনে নেওয়া যাক—

ওয়াশিং মেশিনের হাই স্পিন মোড ব্যবহার 

কাপড় ধোয়ার পর, ওয়াশিং মেশিনের সর্বোচ্চ স্পিডে স্পিন করুন। এটি কাপড় থেকে বেশিরভাগ পানি বের করে দেয় এবং শুকানোর সময় প্রায় অর্ধেক কমিয়ে দেয়।

শুধু তাপ নয়, বাতাসের দিকেও মনোযোগ 

কাপড় শুকানোর জন্য বাতাস অপরিহার্য।

কাপড়গুলো ফ্যান, হিটার, জানালা বা যেখানে সামান্য বাতাস চলাচল করে, এমন কোনো জায়গায় রাখুন। চলমান বাতাস কাপড় দ্রুত শুকাতে সাহায্য করে।

মোটা কাপড়ের জন্য তোয়ালের কৌশল 

এই পদ্ধতিটি জ্যাকেট, জিন্স বা সোয়েটারের মতো ভারী কাপড়ের জন্য খুব উপযোগী। একটি শুকনা তোয়ালে বিছিয়ে দিন। তারপর তার ওপর একটি ভেজা পোশাক রাখুন এবং দুটো একসঙ্গে শক্ত করে রোল করুন। এরপর হাত দিয়ে চাপ দিন। তোয়ালেটি তাৎক্ষণিকভাবে কাপড় থেকে অতিরিক্ত পানি শুষে নেবে।

দূরত্ব রেখে শুকাতে দিন

যদি ভেজা কাপড়গুলো একসঙ্গে লেগে থাকে, তবে সেগুলোতে বাতাস লাগবে না। প্রতিটি কাপড়ের মধ্যে কিছুটা জায়গা রাখুন, যাতে সেগুলো দ্রুত ও সঠিকভাবে শুকিয়ে যায়।

উল্টো করে শুকান

জামাকাপড় উল্টো করে শুকালে আর্দ্রতা দ্রুত দূর হয় এবং দুর্গন্ধ প্রতিরোধ করা যায়।

হ্যাঙ্গারের সঠিক ব্যবহার 

শার্ট, প্যান্ট, ওড়না বা কুর্তি হ্যাঙ্গারে ঝুলিয়ে দিন। এতে কাপড়ের চারপাশে বাতাস চলাচল করতে পারে, যা কাপড় দ্রুত শুকাতে সাহায্য করে।

গরম জায়গার কাছে শুকান

আপনি ভেজা কাপড় রুম হিটারের কাছে বা বাড়ির ভেতরে রোদ আসে এমন কোনো জায়গায় রাখতে পারেন। কোনো বিপদ এড়ানোর জন্য কাপড়গুলো খুব কাছাকাছি রাখবেন না, শুধু এই বিষয়ে সতর্ক থাকুন।

এক্সহস্ট ফ্যান

বাথরুম সাধারণত বেশ আর্দ্র থাকে। এক্সহস্ট ফ্যান চালু রাখলে আর্দ্রতা দূর হয় এবং কাপড় দ্রুত শুকায়।

ডিহিউমিডিফায়ার 

আপনার কাছে ডিহিউমিডিফায়ার থাকলে, শীতকালে এটি অত্যন্ত উপযোগী হবে। এটি বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে, যা কাপড় দ্রুত শুকাতে সাহায্য করে।

ঘন ঘন উল্টে দিন

শুকানোর সময় প্রতি ২-৩ ঘণ্টা পর পর কাপড়গুলো উল্টে দিন। এটি কাপড়ের উভয় পাশে সমানভাবে বাতাস চলাচলের সুযোগ করে দেবে, ফলে কাপড় পুরোপুরি শুকিয়ে যাবে।

advertisement image

Leave Your Comments

Trending News