খালি পেটে ব্যায়াম করার অভ্যাসে হতে পারে যেসব ক্ষতি

Date: 2025-12-28
news-banner

ওজন কমাতে এবং শরীর সুস্থ রাখার জন্য আজকাল সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি সঠিক ব্যায়াম করা খুবই জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। ওজন কমানোর জন্য অনেকে সকালে নিয়মিত ব্যায়াম করতে পছন্দ করেন। অনেকে মর্নিং ওয়াকে যান। তবে আপনি কি খালি পেটের ওয়ার্কআউট করেন? আর এটি কি আদৌ স্বাস্থ্যকর? চলুন, জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

আপনার যদি খালি পেটে ব্যায়াম বা ওয়ার্কআউট করার অভ্যাস থাকে, তবে ওজন কমানোর পরিবর্তে নিজের শরীরেরই বড় ক্ষতি করে ফেলছেন—এমনটাই মনে করেন পুষ্টিবিদদের একাংশ। জ্বালানি ছাড়া গাড়ি চালানো যেমন অসম্ভব, তেমনি পর্যাপ্ত শক্তি ছাড়া শরীর চালানোও অসম্ভব।

তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ওয়ার্কআউট করার আগে সঠিক ডায়েট গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এটি ওয়ার্কআউটের সময় শরীরে শক্তি জোগায়।

খালিপেটে ব্যায়াম করলে কী ক্ষতি

আপনি যদি কিছু না খেয়ে ওয়ার্কআউট করেন, তাহলে আপনার স্ট্যামিনা দুর্বল হবে। খালি পেটে ব্যায়াম করলে দুর্বল বোধ করবেন, আপনার স্ট্যামিনা ও পরিশ্রম করার শক্তি কমে যাবে। কিছু মানুষ খালি পেটে ওয়ার্কআউট করার পরে নিজেই ওয়ার্কআউটে মনোযোগ দিতে সক্ষম হন না এবং ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হন।

এমন পরিস্থিতিতে মানুষও অনেক সময় আহত হয়ে যান, চোট পান।

সকালে উঠে খালি পেটে শুধু উষ্ণ পানি খেয়ে শরীরচর্চা করতে পারলে রক্তে ইনসুলিনের ভারসাম্য বজায় থাকে। ফলে বিপাকহার উন্নত হয়।

শারীরবৃত্তীয় কার্যকলাপের ওপরেও এর বেশ প্রভাব পড়ে। এই পদ্ধতিতে শরীরচর্চায় অনেকেই অতিরিক্ত ক্লান্ত বোধ করতে পারেন। সে ক্ষেত্রে অন্তত পক্ষে আধ ঘণ্টা আগে সামান্য কিছু (যেমন বাদাম, শুকনা কিছু ফল) খেয়ে শরীরচর্চা করতে পারেন।

সূত্র : আজতক বাংলা

advertisement image

Leave Your Comments

Trending News