প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

Date: 2026-02-19
news-banner

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) একটি নির্বাচন পর্যবেক্ষক দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে রোহানা হেট্টিয়ারাচ্ছির নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে চলেছে বৃহস্পতিবার। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্র পৌঁছে যাচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনি সরঞ্জাম।

advertisement image

Leave Your Comments

Trending News