দলের প্রার্থী রেখে বিএনপিতে খেলাফত মজলিসের ৫০ জন

Date: 2026-02-06
news-banner

গাজীপুর-৩ আসনে প্রথম দিকে ড. জাহাঙ্গীর আলমকে একক প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। দলীয় নেতাকর্মী ও সমর্থক গোষ্ঠী নিয়ে নির্বাচনের মাঠ বেশ গুছিয়ে আনেন জেলা জামায়াতের আমির জাহাঙ্গীর আলম। পরবর্তী সময় জমায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এহসানুল হককে। প্রচার শুরুর প্রথম দিকে হতাশ জামায়াতের নেতাকর্মীরা জোটের প্রার্থীর পক্ষে মাঠে না নামলেও পরবর্তীতে রিকশা প্রতীকে ভোট চাওয়া শুরু করেন।

এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৮ দিন বাকি থাকতে গতকাল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের শ্রীপুর শাখার সভাপতি আব্দুস সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। তাঁর সঙ্গে দলটির অন্তত ৫০ জন সদস্য বিএনপিতে যোগ দেন। 

গতকাল দুপুরে শ্রীপুর উপজেলার বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসায় যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানান খেলাফতে মজলিসের নেতাকর্মীরা।

বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম ও ওলামা দলের নেতা  মাওলানা শরীফুল ইসলামের পরিচালনায় যোগদান অনুষ্ঠানে খেলাফত মজলিস ত্যাগ করা নেতা আব্দুস সাত্তার বলেন, দীর্ঘ আন্দোলন ও রক্তক্ষয়ের মাধ্যমে স্বৈরাচার বিদায় হলেও আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। যারা ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলে, বাস্তবে তারা আলেম সমাজের পাশে নেই। তুলনামূলকভাবে বিএনপিই আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয়। এ কারণেই আমি অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে শামিল হয়েছি। 
এ সময় হেফাজতে ইসলামের উপজেলা সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেনও বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেম ও নেতাকর্মীর বিএনপিতে যোগদান সত্যিই আনন্দের।

advertisement image

Leave Your Comments

Trending News