জকোভিচকে থামিয়ে আলকারাজের ইতিহাস

Date: 2026-02-02
news-banner

নোভাক জকোভিচের ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অপেক্ষা আরও বাড়ল। সার্বিয়ান কিংবদন্তির স্বপ্ন চূর্ণ করে দিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে নিলেন স্প্যানিশ সেনসেশন কার্লোস আলকারাজ। রোববার রড লেভার অ্যারেনায় ৩ ঘণ্টা ৩ মিনিটের চার সেটের রোমাঞ্চকর লড়াইয়ে জকোভিচকে ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন তিনি।

এই জয়ে মাত্র ২২ বছর বয়সেই ‘ক্যারিয়ার স্ল্যাম’ (চারটি ভিন্ন গ্র্যান্ড স্ল্যাম জয়) পূর্ণ করলেন আলকারাজ। ওপেন যুগে এত কম বয়সে এই কীর্তি আর কারও নেই। এমনকি তার ‘গুরু’ রাফায়েল নাদালকেও ছাড়িয়ে গেছেন তিনি। এটি আলকারাজের ক্যারিয়ারের সপ্তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

ফাইনালে দুর্দান্ত শুরু করেছিলেন অভিজ্ঞ জকোভিচ। আলকারাজের ভুলে এবং নিজের অভিজ্ঞতায় প্রথম সেট ৬-২ ব্যবধানে সহজেই জিতে নেন তিনি। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান স্প্যানিশ তারকা। জোকোভিচের সার্ভ ভেঙে ৬-২ গেমে সেট জিতে সমতা ফেরান।

তৃতীয় ও চতুর্থ সেটে ৩৮ বছর বয়সী জকোভিচের খেলায় বয়সের ছাপ স্পষ্ট হয়। ২২ বছরের আলকারাজের গতির কাছে হার মানেন তিনি। তৃতীয় সেট ৬-৩ ব্যবধানে জেতার পর চতুর্থ সেটে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৭-৫ গেমে জয় নিশ্চিত করেন আলকারাজ।

advertisement image

Leave Your Comments

Trending News