বিশ্বকাপ না খেললে চার দলের টুর্নামেন্ট খেলবে পাকিস্তান

Date: 2026-02-02
news-banner

আর মাত্র পাঁচ দিন পর ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু এত কাছে এসেও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। সব জল্পনা-কল্পনার অবসান হতে পারে আজই। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ বর্জন করলে বসে থাকবে না পাকিস্তান। বাংলাদেশের মতো তারাও বিকল্প টুর্নামেন্ট আয়োজনের ছক কষে রেখেছে।

আজ সন্ধ্যা ৬টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির। সরকারের নির্দেশনার ওপরই নির্ভর করছে বাবর-শাহিনদের বিশ্বকাপ ভাগ্য। এর আগে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত করে পিসিবি। সোমবারের জন্য অপেক্ষা না করে আজই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

বিশ্বকাপে অংশ না নিলে ক্রিকেটারদের বসিয়ে রাখবে না পাকিস্তান। পিসিবির সূত্রমতে, সেক্ষেত্রে লাহোরে চারটি দলের অংশগ্রহণে একটি ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হবে। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ‘দ্য পাকিস্তান’, শাহিন্স এবং অনূর্ধ্ব-১৯ দলের সমন্বয়ে চারটি ভিন্ন দল গঠন করে মাঠে গড়াবে এই লড়াই।

এর আগে একই পথে হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে তিন দলের অংশগ্রহণে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বিসিবি।

এই পুরো নাটকীয়তার সূত্রপাত আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে মুস্তাফিজকে একাদশ থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করে। কিন্তু আইসিসি তা নাকচ করে উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়।

advertisement image

Leave Your Comments

Trending News