‘এক্সিলেন্স ইন বিজনেস’ পুরস্কার পেল নভোএয়ার

Date: 2025-12-25
news-banner

দেশীয় বিমান সংস্থা নভোএয়ার, ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) আয়োজিত ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘এক্সিলেন্স ইন বিজনেস–২০২৫’ পুরস্কার অর্জন করেছে। ডিজিটাল সেবার উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

রবিবার রাজধানীর একটি অভিজাত কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখারের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন নভোএয়ারের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ।

পুরস্কার প্রাপ্তি উপলক্ষে সোহেল মজিদ বলেন, ‘এই সম্মাননা আমাদের ভবিষ্যৎ পথচলায় আরো অনুপ্রেরণা জোগাবে।

নভোএয়ার যাত্রীসেবায় আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নত সেবা নিশ্চিত করার অঙ্গীকার আমাদের পরিচালনার প্রতিটি স্তরে অব্যাহত থাকবে।’

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট এবং সৈয়দপুরে ফ্লাইট পরিচালনা করছে।

advertisement image

Leave Your Comments

Trending News