শহর মানেই কি শুধু হর্ন, হাঁসফাঁস আর ‘ভাই একটু সামনে যান’ ডায়ালগ? সকালে ঘুম থেকে উঠে একেকটা দিন যেন লাইভ অ্যাকশন মুভি।
বাস মিস, ট্র্যাফিক জ্যাম, অফিসে ঢুকে হাঁপাতে হাঁপাতে হাজির! এই একঘেয়ে কোলাহলের মাঝেই যদি দরকার হয় এমন একটা বাইক, যে শুধু আপনাকে টাইমে অফিসে পৌঁছে দেবে না, বরং রাস্তাটাকেই বানিয়ে দেবে ফুল অন মজা, ফুল অন রাইড– দেখানোর জন্য না, দাপানোর জন্য– রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০।
হান্টার ৩৫০ মানেই শহরের রাস্তায় এক অন্যরকম ভাইব। দেখতে হালকা, চালাতে হেভি– এই হলো এর মুড। নিজেই যেন আপনার কানে ফিসফিস করে বলে, ‘আরে ভাই, শহরটা আজ আমাদের!’ সরু গলি হোক বা সেই বিখ্যাত অটোমামার ইউ-টার্ন, বা হঠাৎ সামনে চলে আসা রিকশা– সবকিছুই আপনি এমন একটা স্টাইলে পার করে দেবেন, যেন ওগুলো কোনো সমস্যাই না। ব্রেক ধরলে মনে হবে বাইকটা আপনার সঙ্গে একদম তাল মিলিয়ে নাচছে, আর গিয়ার বদলালে এমন স্মুথ একটা অনুভূতি।
আরে! এটা কি আমার মনের কথা পড়ে ফেলল নাকি? ট্র্যাফিক জ্যাম? সে তো বাকিদের জন্য! হান্টার নিয়ে আপনি জ্যামকে একদম বুড়ো আঙুল দেখিয়ে বলবেন, ‘ভাই, তুমি থাক– আমি যাই!’ মানে বুঝলেন তো?
কিন্তু আসল কথাটা কী জানেন? হান্টার ৩৫০ শুধু চালানোর জন্যই না–এটা তো আসলে ‘দেখানোর’ জন্যও! এর স্মার্ট ডিজাইন স্ট্রিট ফাইটার লুক এমন যে, লোকে দেখলেই বলবে ‘এইটা কোন মডেল?’ অফিসে পার্ক করলে সহকর্মীদের চোখে একটাই প্রশ্ন আসবে– বাইকটা কবে নিলেন? আগে তো বললেন না! বন্ধুদের সঙ্গে কফিশপ হোক বা রাতের স্ট্রিটফুড রাইড– হান্টার থাকলে আপনি নিজেই হবেন গ্রুপের মেইন ক্যারেক্টার, অটোমেটিকভাবে!
সোজা কথায় হান্টার ৩৫০ কোনো রকেট সায়েন্স বা জটিল মেশিন না, এটা একদম খাঁটি ফান, ফ্রিডম আর ফিল-গুড ভাইবের একটা প্যাকেজ।
তাহলে আর কী? শহরের এই বোরিং ঝামেলাকে বুড়ো আঙুল দেখিয়ে, নিজের স্টাইলে বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াতে চাইলে– হান্টার ৩৫০ হতে পারে আপনার পারফেক্ট পার্টনার
ইন ক্রাইম। বাংলাদেশ বর্তমানে ইফাদ মোটরস অফিসিয়ালি রয়্যাল এনফিল্ড বিক্রি করছে। এই স্টাইলিশ ও শক্তিশালী মোটরসাইকেলটি আপনার নিকটবর্তী রয়্যাল এনফিল্ড শোরুমে এসে টেস্ট রাইড নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
চলুন, শহরটাকে আবার নতুন করে প্রেমে ফেলি—এবার হান্টারের সঙ্গে!