রাতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, স্বামীকে মারধর

Date: 2026-01-26
news-banner

কক্সবাজারের টেকনাফ উপজেলার প্রবালদ্বীপ সেন্টমার্টিনে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গেলে ভুক্তভোগী নারীর স্বামীকে মারধরের ঘটনা ঘটে। 

শুক্রবার রাতে সেন্টমার্টিন ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার বিকেলে ভুক্তভোগী নারী টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

অভিযুক্ত যুবকের নাম ওমর ফারুক। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের মো. নূর আহমেদের ছেলে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ভুক্তভোগীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে ওমর ফারুক ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান। এসময় ভুক্তভোগী চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং অভিযুক্ত যুবককে আটক করেন। এসময় ভুক্তভোগীর স্বামীও বাড়ি ফেরেন। পরে জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়। তবে স্থানীয়ভাবে বিষয়টি পরদিন মীমাংসার আশ্বাস দিয়ে রাতেই অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ।

ভুক্তভোগীর স্বামী অভিযোগ করে বলেন, ‘আমি মাছের ব্যবসা করি। ঘটনার রাতে আমি বাইরে ছিলাম। বাড়ি ফিরে দেখি বিষয়টি দেখতে পাই। তখন আমরা তাকে আটক করি। পরে তার স্বজনরা এসে আমার ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়’

সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার বিষয়টি জানতে পেরে রাতে ঘটনাস্থলে যাই। পরে ভুক্তভোগীর স্বামীর ওপর হামলার খবর পেয়েছি।’

অভিযুক্ত ওমর ফারুক অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে একটি পক্ষ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।’

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

advertisement image

Leave Your Comments

Trending News