এবার তামাশা ও খামখেয়ালি নয়, হবে ইমানদারি নির্বাচন

Date: 2026-01-24
news-banner

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেছেন, এবার তামাশা ও খামখেয়ালির নির্বাচন নয়। এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, আস্থা ও মানুষের গ্রহণযোগ্য ইমানদারি নির্বাচন। আমরা আর নির্বাচন নিয়ে বিশ্বের কাছে নিন্দিত হতে চাই না। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুর রহমানেল মাছউদ বলেন, যে জাতি স্বাধীনতাকে যুদ্ধ করে ছিনিয়ে আনতে পারে, জুলাইয়ের মাধ্যমে পরিবর্তন আনতে পারে, সে জাতি রাজনৈতিক ও ভোটের অধিকারে যদি পরিবর্তন আনতে না পারে, তাহলে সেই অর্জনের মূল্য কী? 
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দীন। 

তিনি ভোটকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তাদের কেন্দ্রের সর্বাধিনায়ক অখ্যায়িত করে বলেন, আপনাদের ভোট গ্রহণ সম্পন্ন করতে হবে। যদি কোনো সমস্যা হয় পরে ওই কেন্দ্রের কর্মকর্তার তথ্যানুয়ারী নির্বাচন কর্মকর্তারা ব্যবস্থা নেবেন। 
সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকার্তা ও রিটার্নিং কর্মকর্তা নাজির আহমেদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম প্রমুখ।

advertisement image

Leave Your Comments

Trending News