ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার

Date: 2026-01-21
news-banner

ইরানে ছড়িয়ে পড়া বিক্ষোভ-সহিংসতায় অন্তত পাঁচ হাজার মানুষ মারা গেছেন। যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর প্রায় ৫০০ সদস্য রয়েছে। দেশটির কর্তৃপক্ষ নিহতের এ সংখ্যা যাচাই করেছে বলে সেখানকার এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তা ‘নিরীহ’ ইরানিদের প্রাণহানির জন্য ‘সন্ত্রাসী ও সশস্ত্র দাঙ্গাবাজদের’ দায়ী করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ এবং সর্বাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে। 

তিনি বলেন, ‘চূড়ান্ত মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে মনে হচ্ছে না। সড়কে নামা বিক্ষোভকারীদের সমর্থন ও অস্ত্র সরবরাহ করেছে ইসরায়েল এবং বিদেশে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো।’

গত ২৮ ডিসেম্বর, রাজধানী তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সংকটের জেরে ছোট ছোট বিক্ষোভ থেকে ইরানে বড় বিক্ষোভের শুরু। মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনে ক্ষুব্ধ দেশটির তরুণ জনগোষ্ঠী ও সাধারণ মানুষ।

গত বৃহস্পতিবার পরিস্থিতির অবনতি হয়। ইরানের নির্বাসিত শেষ শাহ'র ছেলে রেজা পাহলভি সরকারের বিরুদ্ধে জোরালো প্রতিবাদের ডাক দিলে রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শত শত মানুষের মৃত্যুর খবর আসতে থাকে।

ইরান সরকার এই অস্থিরতা উসকে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করছে। দেশটি বলছে, তথাকথিত সন্ত্রাসীরা এই আন্দোলন দখল করে নিয়েছে।

এর আগে একটি মানবাধিকার সংস্থা ইরানে বিক্ষোভে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষকে গ্রেপ্তার হওয়ার কথা জানায়। কয়েক দিন ধরে রাজধানী তেহরানে ইন্টারনেট বন্ধ থাকায় তথ্য সংগ্রহ কঠিন হয়ে পড়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে।

advertisement image

Leave Your Comments

Trending News