জাল সনদে চাকরির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান

Date: 2026-01-21
news-banner

‎জাল সনদে চাকরির অভিযোগের ভিত্তিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন।

রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুদক রংপুরের একটি টিম সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখেন।

‎দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন সমকালকে বলেন, বিশ্ববিদ্যালয়ে জাল সনদ দিয়ে কিছু কর্মকর্তা-কর্মচারী চাকরি করছেন। এজন্য কমিশনের নির্দেশে দুদক রংপুর থেকে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি আমরা।

দুদকের এই কর্মকর্তা আরও বলেন, ইতোমধ্যে শারীরিক শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে কর্মরত মোছা. ইরিনা নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা সনদপত্রগুলো সংগ্রহ করব। সংশ্লিষ্ট বিভাগে যাচাই করে রিপোর্ট লিখব।

বেরোবি উপাচার্য ড. শওকাত আলী বলেন, আমরা যেটার কাগজপত্র পেয়েছি। সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। সেটাও দুদকের কাছে দেখালাম। দুদকের কাছে যে অভিযোগগুলো এসেছে তারা তা অনুসন্ধান করতে এসেছেন।

advertisement image

Leave Your Comments

Trending News