নির্বাচন কমিশনে আপিল শুনানিতে আসিফ মাহমুদ

Date: 2026-01-21
news-banner

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে শুনানিতে অংশ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ রোববার বেলা ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের শুনানিস্থলে উপস্থিত হন তিনি।

আপিল শুনানির শেষদিন আজ। গতকাল এক সংবাদ সম্মেলনে এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির হয়ে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। আসিফ মাহমুদ বলেন, আগামীকাল নির্বাচন কমিশনের জন্য রেডলাইন। এই নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে আইনি প্রক্রিয়ায় এবং রাজপথে আমরা এর জবাব চাইব।

advertisement image

Leave Your Comments

Trending News