দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা, দোষ স্বীকার একজনের

Date: 2026-01-19
news-banner

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে করিম ফিলিং স্টেশনের কর্মচারী রিপন সাহাকে গাড়িচাপা দেওয়ার ঘটনায় দুইজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। তাদের একজন আদালতে দোষ স্বীকার করেছেন।
আসামি দুজন হলেন জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন ও তাঁর সহযোগী কামাল হোসেন। শুক্রবার রাতে নিহতের ছোট ভাই প্রতাপ সাহা সদর থানায় মামলাটি করেন। 

শনিবার অতিরিক্ত পুলিশ সুপার তাপস পাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার ভোরে সুজন করিম ফিলিং স্টেশন থেকে পাঁচ হাজার টাকার অকটেন নেন। টাকা না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে টাকা না দিয়ে সুজনের নির্দেশে চালক কামাল গাড়ি চালানো শুরু করেন। ওই সময় রিপন বাধা দিতে গেলে তাঁর ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়।

advertisement image

Leave Your Comments

Trending News