সমস্যা তৈরি হয় যেসব কারণে

Date: 2026-01-19
news-banner

স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন ভাবনা। সাইবার চক্রের প্রতারণা সামাল দিতে দেওয়া হচ্ছে বেশ কিছু পরামর্শ। এতে ফোন নির্মাতারা ভবিষ্যতের জন্য কঠোর প্রস্তুতি নিতে চলেছে।

কমিউনিকেশন সিকিউরিটি নীতিতে অ্যাপের ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারে নিয়ন্ত্রণ, সফটওয়্যার যাচাই ও সোর্স কোড বিশ্লেষণে তৈরি হবে প্রধান নিরাপত্তাবলয়।

নিয়ন্ত্রিত হবে ক্যামেরা

ফলে কোনো অ্যাপ যেন তাদের নিজের ইচ্ছামতো ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার না করতে পারে, সেই নিয়ন্ত্রণ কঠোর করা হবে। এর পেছনের উদ্দেশ্য একটাই, অজ্ঞাতে যেন গ্রাহকের তথ্য ফাঁস না হয়। অনেকে মনে করছেন, এতে গোপনীয়তার অপব্যবহার অনেকাংশে কমে আসবে।

সফটওয়্যার যাচাই

চলতি বছর নতুন করে সোর্স কোড বিশ্লেষণ নিয়ে ভাবছে নির্মাতা সংস্থারা। স্মার্ট ডিভাইসে যেসব প্রোগ্রামিং চলে, এদের তথ্য ল্যাবে পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজনে তদন্তও হবে। অন্যদিকে, প্রি-ইনস্টল করা অ্যাপ সরানোর সুযোগ রাখার কথা বলা হয়েছে। সফটওয়্যার আপডেট বা নিরাপত্তা পরীক্ষার সব তথ্য জানাতে হবে স্থানীয় নিরাপত্তা সংস্থাকে।

স্মার্টফোন নির্মাতারা বলছেন, নিরাপত্তার দিক থেকে সোর্স কোড শেয়ার করা অসম্ভব। এর আগে এমন দাবি নাকচ করেছে অ্যাপল সংস্থা। কিছু কোম্পানি বলেছে, নিয়মিত ম্যালওয়্যার স্ক্যানিংয়ে প্রভাব পড়ে ব্যাটারির ওপর। এক বছরের তৈরি ডেটা সংরক্ষণের মতো স্টোরেজ নেই অনেক ফোনে। নির্মাতার যুক্তি, ঠিক এ কারণেই স্মার্ট ডিভাইসে সমস্যা তৈরি হয়।

advertisement image

Leave Your Comments

Trending News