ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ

Date: 2026-01-19
news-banner

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর ১টার পর উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে উড়োজাহাজটির খোঁজে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ।

মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের ওই টার্বোপ্রপ উড়োজাহাজটি যোগিয়াকার্তা শহর থেকে যাত্রা শুরু করে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে যাচ্ছিল। উড়োজাহাজটিতে তিনজন যাত্রী ও আটজন ক্রু সদস্য ছিলেন। 

স্থানীয় সার্চ অ্যান্ড রেসকিউ সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার জানান, উড়োজাহাজটি সর্বশেষ অবস্থানের কাছাকাছি মাকাসারের সীমান্তবর্তী মারোস রিজেন্সির পার্বত্য এলাকায় উদ্ধার দল মোতায়েন করা হয়েছে।
 
স্থল ও আকাশপথে চলমান এই তল্লাশি অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছেন বলেও জানান তিনি।

মাকাসার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, উড়োজাহাজটি খুঁজে পেতে একটি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে।

সূত্র: এপি

advertisement image

Leave Your Comments

Trending News