এনসিপির গণভোট উপকমিটির দায়িত্বে ফরিদুল হক-আরমান হোসাইন

Date: 2026-01-19
news-banner

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে গণভোট উপকমিটি গঠন করা হয়েছে।

কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের অনুমোদনক্রমে কার্যপরিধিভিত্তিক এ উপকমিটি গঠন করা হয়।

গণভোট উপকমিটির প্রধান করা হয়েছে ফরিদুল হককে। আর সেক্রেটারি করা হয়েছে আরমান হোসাইনকে।

উপকমিটির অন্য সদস্যরা হলেন- সাঈদ উজ্জ্বল (পরিকল্পনা সম্পাদক), নফিউল ইসলাম (কর্মশালা সম্পাদক), শওকত আলী (প্রচার সম্পাদক), মো. ওয়াহিদ উজ জামান (লজিস্টিকস), মুতাসিম বিল্লাহ (কমিউনিকেশন), সামিয়া মাসুদ মম (জনসংযোগ), ঋয়াজ মোর্শেদ (পেশাজীবী সম্পাদক), কৈলাশ চন্দ্র রবিদাশ (কমিউনিটি সম্পাদক)।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মেহরাব সিফাত সাদ্দাম হোসেন, আসাদ বিন রনি, মোস্তাক আহমেদ শিশির, এম এম শোয়াইব, আব্দুল্লাহ আল মুহিম, ইমরান হোসেন, নিরব রায়হান, তৌফিক এলাহী তাবারীম, রহমতউল্লাহ রবিন নিহাল, খন্দকার খালেদা আক্তার, রেহেনা আক্তার রুমা ও ওমর ঢালী।

advertisement image

Leave Your Comments

Trending News