দেড়শ ছোঁয়া হলো না রাজশাহীর

Date: 2026-01-19
news-banner

পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। সিলেট টাইটান্সের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রানেই আটকে গেছে নাজমুল হোসেন শান্তর দল। জয়ের জন্য মেহেদী হাসান মিরাজের দলের প্রয়োজন ১৪৮ রান।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান সিলেট অধিনায়ক মিরাজ। ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে রাজশাহী। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় স্কোরে কোনো রান যোগ করার আগেই শহিদুল ইসলামের শিকার হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম (৭ বলে ৯)। সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই রুয়েল মিয়ার আঘাত। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান একটি ছক্কা হাঁকালেও ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ১৩ রান করে রুয়েলের বলে শর্ট থার্ডম্যানে ক্যাচ দেন তিনি। মাত্র ৬ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে রাজশাহী।

প্রাথমিক বিপর্যয় সামাল দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। তৃতীয় উইকেটে এই দুজন গড়েন ৩২ বলে ৫৬ রানের ঝোড়ো জুটি। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করছিলেন শান্ত। তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি প্রতিপক্ষ অধিনায়ক মিরাজ। রিভার্স সুইপ করতে গিয়ে ২২ বলে ৩৪ রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শান্ত।

শান্তর বিদায়ের পর মুশফিকুর রহিম একপ্রান্ত আগলে রেখে ৩০ বলে ৪০ রানের কার্যকরী ইনিংস খেললেও দলের রান খুব একটা বড় করতে পারেননি। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইন ১৬ রান যোগ করলে কোনোমতে দেড়শ রানের কাছাকাছি পৌঁছায় রাজশাহী। তবে ১৪৭ রানেই থামতে হয় তাদের।

advertisement image

Leave Your Comments

Trending News