কৃষি, বৈদ্যুতিক যানে বড় শুল্ক ছাড়ের ঘোষণা চীন-কানাডার

Date: 2026-01-19
news-banner

কৃষি ও অটোমোবাইল খাতের পণ্যে বড় ধরনের শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে চীন ও কানাডা। এ নিয়ে শুক্রবার বেইজিংয়ে শি জিনপিং ও মার্ক কার্নির মধ্যে বৈঠক হয়েছে। শুল্ক ছাড়ের চুক্তিকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করেছেন উভয় দেশের নেতারা। 

যুক্তরাষ্ট্রের ক্রমাগত শুল্ক চাপে থাকা কানাডার জন্য এমন চুক্তি একটি বড় পদক্ষেপ। চীনের সঙ্গে বেশ কয়েক বছরের কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিং সফর করছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠকে বাণিজ্য ও পর্যটন বিষয়ে একাধিক সমঝোতা হয়েছে।

বাণিজ্য চুক্তির আওতায়, চীন আগামী ১ মার্চের মধ্যে ক্যানোলা পণ্যের ওপর থাকা ৮৪ শতাংশ শুল্ক ১৫ শতাংশে নামিয়ে আনবে। এছাড়া, কানাডার নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দেবে। বিপরীতে, কানাডা অগ্রাধিকারমূলক ৬ দশমিক ১ শতাংশ শুল্কে চীন থেকে ৪৯ হাজার বৈদ্যুতিক গাড়ি (ইভি) আমদানি করবে। 

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেন, দুই দেশ বাণিজ্য বাধা দূর করতে একটি চুক্তিতে পৌঁছেছে। এটি প্রাথমিক ধাপ হলেও ঐতিহাসিক ঘটনা। আর শি জিনপিং বলেন, গত বছরের অক্টোবরে এপেক সম্মেলনের ফাঁকে কার্নির সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। ওই বৈঠকই সম্পর্ক উন্নয়নের পথ খুলে দিয়েছে।

ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্র কানাডার প্রধান বাণিজ্য অংশীদার। তবে ডোনাল্ড ট্রাম্প আক্রমণাত্মকভাবে শুল্ক বাড়ানোর পর ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করছেন মার্ক কার্নি।

advertisement image

Leave Your Comments

Trending News