ঘরে ঘরে আগুন জ্বলে, অথচ সিলিন্ডারের দাম বাড়তেই থাকে!

Date: 2026-01-18
news-banner

এলপি গ্যাস (Liquefied Petroleum Gas) গৃহস্থালি ও বাণিজ্যিক স্থানে ব্যবহার হয়ে থাকে। কিছুদিন ধরেই এর মূল্য বাড়ছে এবং সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্ববাজারে গ্যাসের দাম সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে, ফলে আমদানিতে ব্যয় বেড়েছে। এছাড়া, বাজারে সরবরাহ সংকটও বড় একটি সমস্যা সৃষ্টি করেছে। গত ডিসেম্বর থেকে অনেক এলাকা ও শহরে গ্যাস সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে পড়েছে; অনেক বিক্রেতা ও কোম্পানি প্রয়োজনমতো গ্যাস সরবরাহ করতে পারছে না। ফলে খুচরা বাজারে দাম আরো বাড়ছে। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ পরিবারে রোজকার খরচ বৃদ্ধি পাচ্ছে। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষজনের জন্য সপ্তাহে এক বা দুই সিলিন্ডারের প্রয়োজন হয়। বাজারে সঠিক তদারকি, গ্যাস কোম্পানির সময়মতো সরবরাহ নিশ্চিতকরণ এবং মূল্য স্থিতিশীল করতে আরো দৃঢ় নীতি গ্রহণ প্রয়োজন।

প্রথমত, আমদানিনির্ভর গ্যাসের ক্ষেত্রে আন্তর্জাতিক দর এবং টাকার মানের ওঠা-নামা অনুসারে স্বচ্ছ নীতি গ্রহণ করা দরকার। দ্বিতীয়ত, বাজারে যেসব এলাকা গ্যাসের অভাবে সমস্যায় পড়েছে, তাদের জন্য অস্থায়ী মজুদ ও বিশেষ সরবরাহ ব্যবস্থা রাখা উচিত। তৃতীয়ত, গ্যাস বিক্রেতাদের অসদাচরণ রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও ভোক্তা সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখতে উৎসাহিত করতে হবে।


নুসরাত অপর্ণা

শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা

advertisement image

Leave Your Comments

Trending News