সোনারগাঁয়ে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

Date: 2026-01-17
news-banner

‘হাতে হাত রেখে কাজ করি- উষ্ণতার বন্ধনে দেশ গড়ি’- এ স্লোগানকে সামনে রেখে পাঁচ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাঁড়িয়া এলাকায় আমান ইকোনমিক জোনে এ কম্বল বিতরণ করা হয়। 

বিতরণকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেল, আমান ইকোনমিক জোনের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান সুমন, উপ-মহাব্যবস্থাপক নাদিরুজ্জামান, আমান প্যাকেজিং লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন প্রমুখ। 

উপ-মহাব্যবস্থাপক নাদিরুজ্জামান বলেন, আমান ইকোনমিক জোন ব্যবসায়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সর্বদা জড়িত। প্রতিবছর বৃক্ষরোপণ, অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ, পরিবেশ সংরক্ষণ ও শীত বস্ত্র বিতরণসহ নানা ধরনের কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় শীতার্তদের মধ্যে পাঁচ শতাধিক হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

advertisement image

Leave Your Comments

Trending News