সােনালী ব্যাংকের খেলাপি ঋণ আদায় বেড়েছে ২৬৪%

Date: 2026-01-15
news-banner

রাষ্ট্রীয় মালিকানার সোনালী ব্যাংক ২০২৫ সালে ঋণখেলাপিদের থেকে রেকর্ড ৪ হাজার ৬৩৩ কোটি টাকা আদায় করেছে। আগের বছরের তুলনায় যা ২৬৪ শতাংশ বেশি। গতবছর ৮ হাজার ১৭ কোটি টাকার পরিচালন মুনাফা হয়েছে। ২০২৪ সালের তুলনায় যা প্রায় ৪১ শতাংশ বেশি। গতকাল সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ব্যাংকটির এমডি শওকত আলী খান।

শওকত আলী খান বলেন, সব সূচকে ব্যাংকের উন্নতি হয়েছে। সংস্কার কার্যক্রম, বিশেষ পরিকল্পনা ও ঋণ আদায় জোরদারের কারণে ব্যাংকের আর্থিক কাঠামো আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। নিরীক্ষা শেষে ২০২৫ সালে ব্যাংকের নিট মুনাফা এক হাজার ১০০ কোটি টাকা থেকে এক হাজার ৭০০ কোটি টাকা হতে পারে। এবার আর ব্যাংকটির প্রভিশন বা মূলধন ঘাটতি থাকবে না। ২০২৫ সালে ৯ শতাংশ আমানত বেড়ে এক লাখ ৭৯ হাজার ৮৭৮ কোটি টাকা। আর ঋণ বেড়ে ৫ দশমিক ৫৭ শতাংশ বেড়ে এক লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকায় উঠেছে।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে খেলাপি ঋণের হার ছিল ১৩ দশমিক ২৩ শতাংশ। রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮ দশমিক ২০ শতাংশে। তবে ২০২৫ সালের শেষে খেলাপি ঋণের হার কমে ১৫ দশমিক ৪১ শতাংশে নেমে এসেছে।

advertisement image

Leave Your Comments

Trending News