বিস্মিত হয়ে রানী বললেন, এমন ঘটনা ক্যারিয়ারে প্রথম

Date: 2026-01-15
news-banner

সিনেমা মুক্তি পিছিয়ে যাওয়ার ঘটনা অহরহ চোখে পড়ে। ব্যতিক্রম ঘটল রানী মুখার্জির ‘মর্দানি-৩’ সিনেমার বেলায়। পিছিয়ে যাওয়ার বদলে এই সিনেমার মুক্তির তারিখ এগিয়ে আনা হলো। নির্মাতাদের তরফ থেকে শুরুতে ঘোষণা দেওয়া হয়েছিল, ‘মর্দানি-৩’ মুক্তি পাবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে।

এবার হঠাৎ করে প্রযোজকরা জানালেন, ফেব্রুয়ারি নয়, সিনেমাটি মুক্তি দেওয়া হবে ৩০ জানুয়ারি। এই ঘোষণায় দর্শক থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের অনেকে অবাক হয়েছেন।

রানী মুখার্জিও বিস্ময় নিয়ে বলেছেন, ‘এমন ঘটনা তার ক্যারিয়ারে এই প্রথম। তবে সিনেমা মুক্তি পিছিয়ে দেওয়া বা এগিয়ে আনার বিষয়টি যদি প্রযোজকদের জন্য স্বস্তিদায়ক হয়, তাহলে এ নিয়ে অভিযোগের কারণ নেই। চাওয়া এটাই, দর্শক সিনেমাটি দেখুক, মতামত তুলে ধরুক ভালো লাগা, মন্দ লাগা নিয়ে।’

এইসময়সহ ভারতের একাধিক সংবাদমাধ্যম এ খবরের পাশাপাশি আরও জানিয়েছে, ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো রানী মুখার্জিকে নতুনরূপে দর্শকের সামনে উপস্থাপন করেছে।

‘মর্দানি-৩’ সিনেমার পোস্টার। ছবি: ফেসবুক

অভিনেত্রী হিসেবে তিনি কতটা বড় মাপের, তা পরবর্তী প্রজন্মকে বুঝিয়ে দেওয়ার জন্য বড় ভূমিকা রেখেছে ‘মর্দানি’ ও ‘মর্দানি-২’ সিনেমা দুটি। সে কারণে এর তৃতীয় কিস্তি নিয়ে দারুণ আশাবাদী রানী। তাই হঠাৎ ‘মর্দানি-৩’ সিনেমার মুক্তি তারিখ বদলে যাওয়ার বিষয়টি অভিনেত্রীকে বিস্মিত করলেও এর সাফল্য নিয়ে খুব একটা বিচলিত নন। 
  
‘মর্দানি’ সিনেমায় দর্শক রানী মুখার্জিকে একেবারে অন্যরূপে অবিষ্কার করেছেন। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর পোস্টার। বন্দুক হাতে আবারও কামব্যাক অভিনেত্রীর। শিবানী শিবাজি রায়। রহস্য ও রোমাঞ্চে ভরপুর এই পোস্টারটি ইতোমধ্যেই কৌতূহল জাগিয়েছে দর্শকের। পুলিশ অফিসারের ভূমিকায় ফের রানির চমক দেখতে মুখিয়ে সবাই।

পোস্টারের ক্যাপশনে লেখা, ‘তিনি থামবেন না, যতক্ষণ না তিনি সবাইকে বাঁচান। রানী মুখার্জি একজন নির্ভীক পুলিশ হিসেবে ফিরে এসেছেন।’

প্রসঙ্গত, ‘মর্দানি’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ২০১৪ সালে এবং দ্বিতীয়টি ২০১৯ সালে মুক্তি পায়। দুটি সিনেমা বেশ প্রশংসিত হয়েছিল দর্শকমহলে।

advertisement image

Leave Your Comments

Trending News